নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচালিত অ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার (১ নভেম্বর) দুপুরে নগরীর নওদাপাড়া সিটি হাটসংলগ্ন এলাকায় অবস্থিত অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করেন তিনি। এ সময় প্লান্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর কার্যক্রমও পর্যবেক্ষণ করেন সিটি প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
