মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. পারভেজ, পোতাজিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে প্রস্তুতিমূলক জ্ঞান ছড়িয়ে দেওয়া জরুরি।
