মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় পোরজনা ইউনিয়নের জামির কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। নদীভাঙন রোধ ও এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং মাদক ও জুয়া প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার,প্রচারক সম্পাদক আল আমিন হোসেন,পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ,সাংগঠনিক ইয়াসিন আলী উপজেলা বিএনপি’র কোকো স্মৃতি সংসদের সভাপতি আব্দুস সালাম সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা,যুবদলের জাহিদুল ইসলাম জাহিদ ওআব্দুল্লাহ আল মামুদ পৌর বিএনপির যুবদলের আহ্বায়ক বখতিয়ার সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
