মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোরজনা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ নুর ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের বাচরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
