মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মো. আকাশ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তার মনোহরী দোকানে থাকা সিগারেটের বাক্স থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১.৫ গ্রাম।
গ্রেপ্তার আকাশ রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। পুলিশের দাবি, মনোহরী দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে তিনি জড়িত ছিলেন।
শাহজাদপুর থানার অফিসার্ ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
