
নিজস্ব প্রতিবেদক:
রেনাটা পিএলসি রাজশাহী ডিপোর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রেনাটা ফ্যামিলি ডে–২০২৫। শনিবার (২০ ডিসেম্বর) নগরীর একটি গার্ডেনে রেনাটা পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
সকালেই অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হলে শুরু থেকেই পুরো আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে নারী ও পুরুষদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার এসব আয়োজন উপস্থিত সবার মধ্যে বাড়তি আনন্দ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
এছাড়া রেনাটা পরিবারের সদস্যদের নিয়ে গ্রুপ ফটো সেশন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হয়।
দুপুরের খাবারের পর শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রেনাটা পিএলসি রাজশাহীর ডিস্ট্রিবিউশন ফাইনেন্স ইনচার্জ মো মিজানুর রহমান বলেন, এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি কর্মক্ষেত্রে ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সফল ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে রেনাটা ফ্যামিলি ডে-২০২৫ সবার স্মৃতিতে একটি আনন্দঘন দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।
রেনাটা পিএলসি রাজশাহীর ডিস্ট্রিবিউশন অপারেশন ইনচার্জ মোঃ আলীনূর ছিদ্দিক শহীদ ওসমান হাদি এবং তাদের একজন কলিগের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এরকম সুন্দর ও আনন্দঘন পরিবেশ উপহার দেওয়ার জন্য রেনাটা পিএলসি এর হেড অফিস ও রাজশাহী ডিপোকে ধন্যবাদ জানান ডেপুটি ডিস্ট্রিবিউশন ফাইনেন্স ইনচার্জ মো আব্দুল গাফফার ।
এসময় উপস্থিত ছিলেন, এনিম্যাল হেলথ ডিভিশনের সিনিয়র আর এস. এম মোঃ সাইফুল ইসলাম, ফার্মা ডিভিশনের আর. এস. এম মোঃ শাহিন আলম, আশরাফুল ইসলাম অ্যাসিস্টেন্ট ওয়্যারহাউস ইনচার্জসহ ডিপোর সকল সদস্যরা।
