আজ- শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা আর্দশগ্রামের মো : আ. মালেকের ছেলে মো. এমদাদুল হক শাকিল (২৯)।

বুধবার (৩ জুন) আনুমানিক দুপুর ৩ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শাকিলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: