আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ৪৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১

by Prokash Kal
২১৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ৪৩ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব-৫)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায় , রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল গতকাল মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফুলতলী বালুরঘাটে অভিযান করে মোঃ শহিদুল ইসলাম নাটু (৩৫) কে ৪৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মেটরসাইকেল জব্দ করা হয়।

 গ্রেফতার শহিদুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মোঃ শাহাজাহান আলী জুমুর ছেলে ।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মাদক মামলা প্রকৃয়াধীন রয়েছে।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: