
মোঃ শাহান আলী, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শাহজাদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ার মধ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন।সাবেক যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা রিক্সা শ্রমিক মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মিল্কভিটার সাবেক পরিচালক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ দুলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক একেজি গগন, বিএনপি নেতা আবু বক্কার চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ ঠান্ডু, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হারুন অর রশিদ শাহজাদপুর পৌর শাখার সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মনির হোসেন মোঃ ইসমাইল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ,বিপুল, রেজাউল,সাখাওয়াত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। তাই একাধিক ব্যক্তি মনোনয়ন প্রত্যাশা করতেই পারেন। কিন্তু শেষ পর্যন্ত দল যাকে ধানের শীষ প্রতীক প্রদান করবে, তার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সভায় প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বলেন, আজকের এই আলোচনা সভার প্রধান উদ্দেশ্য ছিল দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১দফা বাস্তবায়নের মূল কাঠামো তুলে ধরেন ও শাহজাদপুরের সকল নেতাকর্মীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করা। ধানের শীষের মনোনয়ন তারেক রহমান যাকেই প্রদান করুন না কেন, সবাইকে একসাথে থেকে তার বিজয়ের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিশ্বাস করে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।
আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
