আজ- সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরের ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশীদ।

সৌজন্য সাক্ষাৎকালে তিনি নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালন কামনা করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং স্থানীয় উন্নয়ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়।

মো. হারুন উর রশীদ বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে জনসাধারণের সমন্বিত উদ্যোগে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি প্রশাসনের সকল ইতিবাচক উদ্যোগে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: