আজ- মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অব্যাহত

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরীর পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও নাগরিক চলাচল স্বাভাবিক রাখতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম থেকে সিটি হাট পর্যন্ত সড়কের দুই পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সময়ে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিসের পেছনে শেখপাড়ার সেকেন্ডারি ড্রেন থেকে জমে থাকা কাদা উত্তোলন করা হয়।

এ ছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের হজোর মোড়ে হজো সাহেবের বাসার সামনের সেকেন্ডারি ড্রেন থেকেও কাদা পরিষ্কার করা হয়েছে।

রাসিকের পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জঙ্গল অপসারণের পাশাপাশি ড্রেনের কাদা পরিষ্কার করা হচ্ছে। এতে নগরীর সড়কের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখা এবং নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

You may also like

Leave a Comment

শিরোনাম: