আজ- বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের সিদ্ধান্ত নেইনি: নাহিদ ইসলাম

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
সরকার থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এদিন দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকরা ‘পদত্যাগের’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ কথা জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমি বা আসিফ এখনও পদত্যাগের সিদ্ধান্ত নেইনি, নিলে নিজেরাই জানাব।

তিনি বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।

নাহিদ ইসলাম বলেন, এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনও হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব।

You may also like

Leave a Comment

শিরোনাম: