আজ- মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনের সময় যুবক গ্রেপ্তার

by Prokash Kal
২৬৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে ধানের বস্তায় গাঁজা বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার (১৮ মে) দিনগত রাত ৪.৩০ মিনিটে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যন্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম সারোয়ার জাহান (২৫) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা, ২০ কেজি ধান, একটি মোবাইল, একটি সীম কার্ড ও একটি বস্তা জব্দ করা হয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তার সারোয়ার জাহান (২৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার কৃষ্ণপুর গ্রামের মোঃ হুমায়ন কবিরের ছেলে।

র‌্যাব জানায়, ঢাকার অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে অভিনব কায়দায় ধানের বস্তায় লুকিয়ে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সরবরাহ করতেন সারোয়ার।

গ্রেপ্তারকৃত সারোয়ারের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: