আজ- রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

by Prokash Kal
১৬৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপির কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার মো: বাবর আলীর ছেলে মো: জাকারিয়া (৩৩), একই থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার মো: আবেদ আলীর ছেলে মো: রাব্বি মিয়া (২৬) ও শ্যামপুর নগরপাড়া এলাকার মো: আয়নাল হকের ছেলে মো: লিটন মিয়া (৩১)।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় কাটাখালী থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আম বাগানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫৬০ টাকা ও ০১ সেট তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: