আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২৬, ২৭ ডিসেম্বর

রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২৬, ২৭ ডিসেম্বর

by Prokash Kal
২৮৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রাথমিক নির্বাচনী ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজশাহী বাইপাস সিটিহাট অভয়ের মোড়ে অবস্থিত বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিকেএসপির প্রেরিত তথ্য মতে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০২৬ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। বিকেএসপির ওয়েবসাইট bkspds.gov.bd অনলাইনে আবেদন ফরম পুরণ করে এই আবেদন করতে হবে। আগামী বছরে বিকেএসপিতে ভর্তির জন্য রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।

ইভেন্টগুলো হলো : ক্রিকেট, ফুটবল, এ্যাথলেটিক্স, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, কাবাডি, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিক্স, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়কোয়ানডো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তোলন, ব্যাডমিন্টন খেলার এই ২১টি ক্রীড়া বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

রাজশাহী বিকেএসপির বক্সিং কোচ লিটন মাহমুদ জানান, কোন কারণে কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে ঐদিন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করার সুযোগ প্রদান রাখা হবে।

বিকেএসপির প্রেরিত তথ্য মতে, সকল ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পূর্বে প্রতি ক্রীড়া বিভাগের জন্য ১০০/- টাকা হারে অনলাইনে ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে। বিশেষ ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য রাখা হবে জানানো হয়েছে। প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এজন্য সবাইকে স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হবে। একজন প্রার্থী পৃথক পৃথক নিবন্ধন নম্বর দিয়ে ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন-সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপি’র ওয়েব সাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষনার্থীকে বাছাই ক্যাম্পে যোগদানের দিনে ২ কপি রঙ্গিন ছবি, জন্ম নিবন্ধন, সর্বশেষ পরীক্ষার সনদ/নম্বর পত্রের সত্যায়িত কপি আনতে হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তি লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজী ও গণিত) গ্রহণ করা হবে। ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক ও চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে।

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের পর ময়মনসিংহ বিভাগ ২৯ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর সিলেট বিভাগ, ২ জানুয়ারি চট্টগ্রাম বিভাগ, ৫ ও ৬ জানুয়ারি খুলনা বিভাগ, ৮ জানুয়ারি ররিশাল বিভাগ ও ১০ ও ১১ জানুয়ারি ঢাকা বিভাগের আঞ্চলিক কার্যালয়ে প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত