আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ

by Prokash Kal
১৯১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা যায়, গত রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানার নাপিতের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মার চরের ২ নম্বর বাঁধ এলাকায় ওৎ পেতে থাকা অবস্থায় এক মাদক কারবারীকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: