আজ- শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ভারতীয় ফেনসিডিল ও সিরাপ জব্দ

by Prokash Kal
৩১৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি নিয়মিত টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন কান্দিপাড়া এলাকার একটি আমবাগানে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি কার্যক্রম শুরু করে। এ সময় আশপাশে কোনো ব্যক্তি বা মাদককারবারিকে দেখতে না পেলেও আমবাগানের ভেতরে তল্লাশির এক পর্যায়ে খড়কুটো দিয়ে ঢেকে রাখা একটি ব্যাগের সন্ধান পায় টহলদল।

পরবর্তীতে ব্যাগটি খুলে বিজিবি সদস্যরা এর ভেতর থেকে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ বোতল ESKUF সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো মালিকবিহীন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: