আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৫

by Prokash Kal
২২৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার দাসপুকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মনি কনস্ট্রাকশন ডকইয়ার্ড মাঠে অভিযান পরিচালনা করে এসব মাদকসহ তাদের আটক করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর লক্ষিপুর এলাকার মৃতঃ সাজ্জাদ আলীর স্ত্রী মোছাঃ হাসানা হেনা (৬০)ও মৃত ইনারুল ইসলামের ছেলে ইমন ইসলাম সবুজ (২০), দাসপুকুর এলাকার জালাল আলীর ছেলে মোঃ ডলার আলী (২৯), দামকুড়া থানার মৃতঃ ফয়েজ মুন্সির ছেলে মোঃ মানজার আলী (৪৫), নওগাঁর মহাদেবপুর থানার মোঃ সুলতানের ছেলে মোঃ হাফিজুর রহমান (২৫) ।

র‍্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: