আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৮

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৮

by Prokash Kal
২১৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ ।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন, আওয়ামীলীগ কর্মী , মো: ইব্রাহীম (৩০) রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে, পুঠিয়া উপজেলা শাখার কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মো: মাজেদুর রহমানের ছেলে, আওয়ামীলীগ সমর্থক রামজান (৩৫) রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইরফান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার মো: ইউসুফ আলী খানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত