আজ- মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে মো: রতন ওরফে বাবু (৪০) ও একই থানার বসুয়া অচিনতলা এলাকার মৃত মহাসিন আলীর ছেলে মো: শাহিন আলী (৩৫)।

বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার চন্ডিপুর প্রেসক্লাব মোড় এলাকা থেকে রতনকে এবং একই তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকা থেকে শাহিনকে আটক করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রতনের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত এ্যালুমিনিয়াম ফয়েল পেপার উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রয়ের নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: