আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal
৩৫২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণহার থানার সাহাপুর গ্রামের মো: আমজাদ আলীর ছেলে মো: আলমগীর হোসেন (৪৬), বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মো: মুক্তা শেখ (৩৬) এবং বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো: নাইম (২৫)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: