আজ- শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে ইউএনও’র নেতৃত্বে  খাদ্যের ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত 

by Prokash Kal
৩২০ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ডিলার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত লটারি।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ লটারির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান। উপজেলার ১৩টি ইউনিয়নের আওতাধীন ৫৪টি বিক্রয় কেন্দ্রে ডিলার নিয়োগের জন্য প্রার্থীদের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় উপযুক্ত ডিলারদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উল্লাপাড়া সেনা ক্যাম্পের প্রতিনিধি নাহিদ রানা, এবং রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বগণ—উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন (হিরু), সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান (আরিফ), সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক (নওশাদ), ও বিএনপি নেতা ইয়াছিন আলী এবং মোঃ তোতা মিয়া।

এছাড়াও লটারিতে অংশগ্রহণকারী প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের প্রতিনিধিগণ এবং সাধারণ জনগণ।

মোট ২০১ জন প্রার্থী উন্মুক্ত লটারিতে অংশগ্রহণ করেন। লটারির মাধ্যমে নির্বাচিত হন ৫৪ জন ডিলার, যাঁরা আগামী দিনে নিজ নিজ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের দায়িত্ব পালন করবেন।

উন্মুক্তভাবে সকলের সামনে এই লটারি পরিচালিত হওয়ায় জনমনে স্বচ্ছতা ও আস্থার প্রতিচ্ছবি তৈরি হয়েছে। ইউএনও মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এমন নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক প্রক্রিয়া পরিচালনার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে ব্যাপক প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন অনেকেই।

You may also like

Leave a Comment

শিরোনাম: