আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে ফেসবুক পেজে অপপ্রচারের প্রতিবাদে মটর মালিক ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শাহজাদপুরে ফেসবুক পেজে অপপ্রচারের প্রতিবাদে মটর মালিক ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

by Prokash Kal
৬৩ views

গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি :

শাহজাদপুরে কলেজের জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন- নবীনবরণ বাস মালিক, শাহজাদপুর মটর মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী।

গত সোমবার সন্ধায় নবীনবরণ পরিবহনের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা আইয়ুব আলী জানান, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের চার শতক জায়গা দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ‘জনপদ সংবাদ’ নামে একটি ফেসবুক পেজে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে হাজী আইয়ুব আলী জানান, ২০০০ ও ২০০৬ সালে দ্বারিয়াপুর মৌজার আরএস ৬৫৫৫ দাগের সাত শতক জায়গা জনৈক জামাল উদ্দিনের নিকট থেকে তিনি ক্রয় করেন। পরবর্তীতে তিনি আদালতের সোলেনামার মাধ্যমে আব্দুল জব্বার গ্যাংদের নিকট থেকে একই দাগের আরো তিন শতক জায়গা ক্রয় করেন।

উক্ত ভূমি ক্রয়ের পর থেকে নিজনামে নামজারি করে সরকারি খাজনা, পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি প্রদানসহ জায়গা দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছেন । দখলীয় ওই জায়গায় তার মালিকানাধীন নবীনবরণ পরিবহনের গ্যারেজ, অফিস কক্ষ, টিকিট কাউন্টার ও ওয়ার্কশপ রয়েছে। একপর্যায়ে ওই জায়গার কিছু অংশের মালিকানা দাবি করে জনৈক মনোয়ারা বেগম ও কলেজ কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করলেও এ্যাডভোকেট কমিশনের মাধ্যমে দখল ও স্থাপনাদি নিশ্চিত হয়ে বিজ্ঞ আদালত আমার পক্ষেই রায় দেন। উক্ত রায়ের পর আমি কলেজ কর্তৃপক্ষের পূর্বে করা নাম জারির বিরুদ্ধে ভূমি অফিসে মিস কেস করলে কলেজ কর্তৃপক্ষের ওই নামজারি বাতিল করে রায় দেন ভুমি আফিস।

অথচ আমার ক্রয়কৃত ও দখলীয় সম্পত্তির কাগজপত্র দেখানো সত্বেও ‘জনপদ সংবাদ’ নামের ফেসবুক পেজে আমার বিরুদ্ধে নানা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। তিনি উক্ত সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো জানান ,তার ক্রয়কৃত সম্পত্তি জামাল উদ্দিন এবং সড়ক ও জনপদ বিভাগ উভয়ের নামে রেকর্ড হওয়ায় তিনি শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করলে আদালত তার পক্ষে রায় দেন।

এক প্রশ্নের জবাবে আইয়ুব আলী জানান , কলেজ কর্তৃপক্ষ তাদের জায়গা মাপ জরিপ শেষে বাউন্ডারি ওয়াল করে বহুতল ভবন নির্মাণ করেছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মিথ্যা ও ভীত্তিহীন ওই সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। জানতে চাইলে এ বিষয়ে গতকাল মঙ্গলবার শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন জানান, আইনের মাধ্যমে কলেজের জায়গা উদ্ধার করা হবে।

সংবাদ সম্মেলনে মটর শ্রমিক ও মটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত