আজ- মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে বিআরডিবির চেয়ারম্যান হলেন যুবদলনেতা আব্দুল্লাহ আল মাহমুদ

by Prokash Kal
৪১২ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা সমবায় সমিতি (বিআরডিবি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।

বুধবার (২৫জুন) সকালে সমবায় অফিস চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মাল্যদান করে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট জননেতা জনাব মোঃ ইকবাল হাসান (হিরু) উপজেলা বিএনপির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান (আরিফ)সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ আমির হোসেন (সবুজ)উপজেলা পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক (নওশাদ),পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম (রাজা)উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বক্তিয়ার ভূঁইয়া উপজেলা বিএনপি’র কৃষক দলের সভাপতি আবুবক্কার (রঞ্জু) রহমত,তোতাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নতুন চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। শাহজাদপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ব্যবস্থাকে জনগণের কল্যাণে কাজে লাগিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

বক্তারা নতুন চেয়ারম্যানের প্রতি আস্থা ও সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁর সফলতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। সার্বিক আয়োজনে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

You may also like

Leave a Comment

শিরোনাম: