আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে মাদকবিরোধী অভিযান আটক ৩

by Prokash Kal
৮১ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী নিয়মিত অভিযানে তিনজনকে আটক করে দণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের খ সার্কেলের মোঃ এমদাদুল হক খান এবং উপপরিচালক দুলাল চন্দ্র প্রামাণিক। এ সময় শাহজাদপুর থানা পুলিশের একটি দলও অংশ নেয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান স্পষ্ট আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত প্রজন্ম গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ তৈয়ব আলীর ছেলে মোঃ আশাদুল ইসলাম (২০) কে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ রনি (৩২) কে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও মৃত নূর বকস শেখের ছেলে মোঃ গোফরান শেখ (৪২) কে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শাহজাদপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত