আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় সীমান্তে বিএসএফ কর্তৃক ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জামাতের বিক্ষোভ 

সীমান্তে বিএসএফ কর্তৃক ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জামাতের বিক্ষোভ 

by Prokash Kal
৬৬ views

প্রকাশকাল ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩ ডিসেম্বর) রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন।

বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে।

এ সময় বক্তারা এ ঘটনায় অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগর হলরুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান।

এ ছাড়া মহানগর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, সৈয়দ জয়নুল আবেদীন, আব্দুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হকসহ মহানগর দক্ষিণের বিভিন্ন জোন পরিচালক ও মজলিসে শুরা সদস্য এবং থানা আমিররা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত