আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্টসহ রাজশাহী মহানগরীতে গ্রেপ্তার ১৬

by Prokash Kal
২২০ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়। এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল হামিদের ছেলে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আমীর আলী হলের সাবেক সহ-সভাপতি মো: অভি (২৭), বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে আওয়ামীলীগ কর্মী মো: শামীম বাপ্পী (৪৮), চন্দ্রিমা থানার নিউ কলোনী হাজরা পুকুর এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে মো: জাকির (৪০) ও মতিহার থানার কাজলা এলাকার মো: আবু তাহেরের ছেলে মো: মিজানুর রহমান (৩০)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: