আজ- , ,

আগুনে পুড়ে ছাই পা হারানো রহিমের একমাত্র সম্বল

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পা হারানো শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী রহিমের একমাত্র আয়ের উৎস শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের টেংরাখালী বাজারে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। টেংরাখালী বাজারে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দোকানের ভেতরে থাকা মালামাল, আসবাবপত্র ও কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের জহুর গাজীর ছেলে আব্দুর রহিম

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের কাঠের বেড়া, টিনের চাল এবং ভেতরে থাকা সব মালামাল পুড়ে অঙ্গার হয়ে যায়। আগুনের তীব্রতায় দোকানের কাঠের দেয়াল ও খুঁটিগুলো পুড়ে কালো হয়ে গেছে এবং চালের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, আমি সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম রাত তিনটার দিকে জানতে পারি আমার দোকানে আগুন জ্বলছে সাথে সাথে চলে আসি ততক্ষণে স্থানীয় সবাই আগুন নেভানোর চেষ্টা করেছে। আমি বিগত দিনে এক্সিডেন্টে এক পা হারিয়েছি, এই চার দোকানটা ছিল আমার সম্বল পরিবার-পরিজন নিয়ে বাঁচার একটাই উপায় সেটাও এখন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন যে আমি কিভাবে দোকান সংস্কার করবো নিজেও জানিনা।

পূর্বে একটি দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিলেন রহিম। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এই ছোট্ট দোকানটি দিয়েই তিনি কোনোমতে সংসার চালাতেন। কিন্তু আগুনে সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব ও দিশেহারা। পরিবার-পরিজন নিয়ে কীভাবে আগামী দিনগুলো পার করবেন, সেই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তিনি।

এলাকাবাসী ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, রহিম অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ। তার এই চরম বিপদে সমাজের বিত্তবান, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সরকারি বা বেসরকারিভাবে আর্থিক সহায়তা পেলে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা।যোগাযোগ

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
13 November 2026

আগুনে পুড়ে ছাই পা হারানো রহিমের একমাত্র সম্বল

www.prokashkal.com |
/Prokashkal