আজ- , ,

শিহাব হত্যা মামলা: রাজশাহী রেলস্টেশন থেকে পলাতক আসামি গ্রে-প্তা-র

by Prokash Kal

 নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক শিহাব রানা হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে শনাক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হাবিবুল বাশার শিমুল (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, শিহাব রানা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে শিমুলকে গ্রেপ্তার করা হয়। তিনি গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যেভাবে উদ্ধার হয় শিহাবের মরদেহ

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর অটোরিকশার মালিক বিপ্লবের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হয়েছিলেন শিহাব রানা। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ২৮ অক্টোবর মা শিরিন আক্তার গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর তিন দিন পর, ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে শিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধানক্ষেতটি স্থানীয় কামরুজ্জামান নামের এক ব্যক্তির বলে জানা গেছে।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। তবে মামলার অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
13 November 2026

শিহাব হত্যা মামলা: রাজশাহী রেলস্টেশন থেকে পলাতক আসামি গ্রে-প্তা-র

www.prokashkal.com |
/Prokashkal