আজ- , ,

রাজশাহীতে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আহম্মেদ ইবনে রয়েল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় নগরের আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হেতেমখাঁ শাহাজীপাড়া এলাকার মৃত রবিন আহম্মেদ শহীদের ছেলে আহম্মেদ ইবনে রয়েলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে রয়েলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
13 November 2026

রাজশাহীতে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

www.prokashkal.com |
/Prokashkal