আজ- , ,

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খড়িয়াপাড়া মো: আবু হোসেনের ছেলে মো: আব্দুল হাকিম (৪০), পবা থানার দুয়ারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো: রাজিব আলী (৪০) ও একই থানার বাগসার গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে মো: রনি (২১)।

আরএমপি মিডিয়া জানায়, গতকাল ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার হরিপুর খড়িয়াপড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই জাকির হোসাইন ও তার টিম রাত সোয়া ১০ টায় দামকুড়া থানার খড়িয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মো: আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে। এসময় হাকিমের কাছ থেকে ২ কজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে ডিবি পুলিশের আরএকটি টিম আজ ১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দুয়ারী মোড়ে অভিযান পরিচালনা করে ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি রাজিব ও রনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া ও পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
14 December 2024

আরএমপি ডিবি'র অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

www.prokashkal.com |
/Prokashkal