
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় অর্ধশত বোতল ফেনসিডিল-সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় বাঘা থানাধীন খানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহেল রানা (৩০),সে নাটোর জেলার লালপুর থানার নওপাড়া গ্রামের মোঃ সপাত আলীর ছেলে ও মোঃ মামুন মন্ডল (৩৫), সে বাঘা থানার চানপুর গ্রামের মৃত হক আলী মন্ডলের ছেলে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে বাঘা থানায় মাাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
