আজ- মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মো: আতোয়ারের ছেলে মো: বাবু (৩০), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া গ্রামের মৃত সোহেলের ছেলে মো: সানি (১৯) এবং বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে মো: আশরাফুল (৫৫)।

রোববার (১৪ জুন) রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া এলাকা থেকে বাবু, সানি ও আশরাফুলকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: