আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চারঘাটে ফেনসিডিলসহ দুই মাদক কারবারী গ্রেফতার

by Prokash Kal
৩০২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় চারঘাট থানাধীন মোক্তারপুর পাকিয়ানপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে জরিপ নামের এক মাদক কারবারি ঘটনাস্থল খেকে কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন চারঘাট থানার মোক্তারপুর পাকিয়ান পাড়া গ্রামের মোঃ গোলাম রব্বানীর ছেলে মোঃ সাহাগ হোসেন (২২) ও একই থানার মোক্তারপুর মাস্টারপাড়া গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৮) ।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: