আজ- , ,

জয়কে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১০ ডিসেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।

এর আগে, গত ডিসেম্বরে অভিযোগ আমলে নিয়ে পলাতক সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানিসহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর।

এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে।

অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার এ মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
10 December 2025

জয়কে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

www.prokashkal.com |
/Prokashkal