আজ- , ,

জয়পুরহাটে ১৩ মামলার আসামি রনজু গ্রে/প্তার, বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাটের সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকা থেকে ১৩ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রনজু সরকারকে (৩৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। এ সময় তাঁর বসতবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দক্ষিণ জামালপুরের দাদরা দুধিয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনজু সরকার ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে রনজুর হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।

এসআরবি-৫ আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 November 2026

জয়পুরহাটে ১৩ মামলার আসামি রনজু গ্রে/প্তার, বাড়ি থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal