আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলো আরএমপি

by Prokash Kal
৩০১ views

নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের কালাই থানা থেকে হারিয়ে যাওয়া মোস্তাকিম (১২) নামে এক শিশুকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড় থেকে উদ্ধার করে তার বাবার নিকট পৌঁছে দিয়েছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শিশুটির বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রামে।

পুলিশ জানায়, সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম ডিউটি অবস্থায় জানতে পারে কোর্ট স্টেশন মোড়ে ১২ বছর বয়সী একটি শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলো। এ সময় শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন যে, শিশুটি বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ঢাকা, চট্টগ্রাম ঘুরে রাজশাহীতে আসে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তার বাবার সঙ্গে যোগাযোগ করে। গতকাল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ শিশু মোস্তাকিমকে তার বাবার কাছে হস্তান্তর করে।

ছেলেকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: