আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যুর রেকর্ড

by Prokash Kal
৫১৪ views

প্রকাশকাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১০ জন। এটি এ বছর এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৬৫ জন।

শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ২ হাজার ৫৫ জন, বাকি ২ হাজার ৭১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

You may also like

Leave a Comment

শিরোনাম: