
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বেলঘড়িয়ায় বেপরোয়া গতির একটি বাস সিএনজিকে চাপা দিয়ে ৪ জনকে হত্যা করে পালিয়ে যাওয়া ঘটনায় প্রধান সন্দেহভাজন বাসচালক মোঃ মামুনুর রশিদ (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৪ জুন) রাতে রাজশাহীর নওদাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ২০ জুন নাটোর-রাজশাহী মহাসড়কে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলে সিএনজি চালক নিহত হন এবং পরে আরও তিন যাত্রীর মৃত্যু হয়। বাসচালক ঘটনাস্থলেই বাস ফেলে পালিয়ে যান। এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে থানায় অজ্ঞাত আসামি হিসেবে মামলা দায়ের হয়।
মামলার তদন্তে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ব্যবহার করে আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য ঝলমলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
