আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধারসহ গ্রেফতার ১

by Prokash Kal
২২৫ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কর্ণহার থানা এলাকা থেকে অপহৃত ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার এবং অপহরণ মামলার মূলহোতা মোঃ মুরসালিন (১৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২:৪০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে এ সফলতা অর্জন করে।
গ্রেফতার মুরসালিন (১৬) কর্ণহার থানার বাতাসমোল্লা এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিমের পরিবার ২২ জুন কর্ণহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এরপর বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও নজরদারির মাধ্যমে ভিকটিমকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে রাজশাহী মহানগরীর কর্ণহার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ সবধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: