আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাবালিকাকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার, ভিকটিম উদ্ধার

by Prokash Kal
১৫৪ views

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার শাহ আলী এলাকা থেকে নাবালিকা গার্মেন্টস কর্মীকে প্রলোভন দেখিয়ে অপহরণের পর নওগাঁ নিয়ে যাওয়ার ঘটনায় মোঃ অমিত হাসান পলাশ (২২)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে নওগাঁর মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পলাশ নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মো হাবিলের ছেলে।

ভিকটিমের মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে র‍্যাব-৫ এর এ অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: