আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারি

by Prokash Kal
২৬০ views

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে নারীসহ ২১ শিক্ষার্থী আহত হয়েছেন। রাজধানীর বাংলামোটরে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন, রোকেয়া,আন্তা,হাসিব,ইমরান সরকার,মাসুদ,আবরার,আফসার উদ্দিন বাবু,মো.শাকিল,আল আমিন,ফারহান সহ ২১ জন।

আহত আল আমিন জানান, যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়। পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের ওপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে। তাদের সবার চি

কিৎসা চলছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: