আজ- , ,

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মিনুকে রাজশাহী প্রেসক্লাবের শুভেচ্ছা

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, মিজানুর রহমান মিনু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে রাজশাহীর মানুষের আস্থা অর্জন করেছেন। ভূমি খাতের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর নেতৃত্বে আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। নতুন মন্ত্রী এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবেন এমন প্রত্যাশা রাজশাহীবাসীর।

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, যোগ্য নেতৃত্বের প্রতি আস্থা রেখে দায়িত্ব অর্পণ করায় বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রশংসার দাবিদার। তিনি মিনুর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং রাজশাহীর উন্নয়নে অব্যাহত ভূমিকা প্রত্যাশা করেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
17 February 2026

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মিনুকে রাজশাহী প্রেসক্লাবের শুভেচ্ছা

www.prokashkal.com |
/Prokashkal