আজ- সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিহারে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মতিহারে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. পিয়ারুল ইসলাম সুজন (৪০)। তিনি মতিহার থানার ডাশমারী গ্রামের মো. ইয়াদুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে ডাশমারী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৩৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে মতিহার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি ও দণ্ডবিধি আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You may also like

Leave a Comment

শিরোনাম: