আজ- , ,

মায়ের বুকের সন্তান, বাবার হেফাজতে; আদালতের নির্দেশে ৫ ঘণ্টায় উদ্ধার ২ বছরের শিশু

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদন :

মায়ের আবেদনের পর আদালতের নির্দেশে রাজশাহীতে পিতার হেফাজত থেকে দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধারের পর আদালতে হাজির করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ। নির্দেশনা পাওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন মাহেন্দ্রা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, বেলপুকুর থানা পুলিশের একটি দল সংশ্লিষ্ট বাড়িতে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে পিতার হেফাজতে থাকা দুই বছর বয়সী শিশু মো. রায়ানকে (ছদ্মনাম) উদ্ধার করে।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশের এক নারী সদস্যের মাধ্যমে শিশুটিকে আদালতে হাজির করা হয়।

শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেছে বেলপুকুর থানা পুলিশ।

নাগরিকদের আইনগত অধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
19 November 2026

মায়ের বুকের সন্তান, বাবার হেফাজতে; আদালতের নির্দেশে ৫ ঘণ্টায় উদ্ধার ২ বছরের শিশু

www.prokashkal.com |
/Prokashkal