আজ- রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপন 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুন) সকাল ১০ টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, অভিভাবক সদস্য মো. জোবায়ের হোসেন তুষার, বিশিষ্ট সমাজসেবক মো. মিটন খন্দকারসহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: