আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

by Prokash Kal
২২০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামী খাইরুলকে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ৩.৩৫ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী রাজশাহী জেলার তানোর থানার কাচারীপাড়া গ্রামের মোঃ সাজ্জাদের ছেলে মোঃ খাইরুল ইসলাম (২৪) কে গ্রেফতার করে।

রোববার (৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, স্বামীর সাথে তালাক প্রাপ্তির পর থেকে ভিকটিম শিখা খাতুন (২৫) তার পিতার বাড়িতে অবস্থান করছে। বিবাদীর সাথে গত ২ মাস পূর্বে পরিচয়ের সূত্র ধরে তিনি শিখা নানান সময় উত্যক্ত ও কুপ্রলোভন দেখিয়ে আসছিলেন। এমতাবস্থায় গত ২ মার্চ রাত অনুমান ৭ টায় সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামস্থ জনৈক হান্নান হাজী এর গভীর নলকূপের বারান্দায় দেখা করতে গেলে বিবাদী জোরপূর্বক শিখা‘কে ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাউপাড়া নামক এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান ও একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: