আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

by Prokash Kal
১৯৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযানে ১২৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় পদ্মা নদীর চরের ঝাউ বনে অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় মাদক কারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

এছাড়া একই রাতে চারঘাট থানার ঝিকরা এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও চারঘাট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

You may also like

Leave a Comment

শিরোনাম: