আজ- শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর ১৫তম বর্ষপূর্তি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নগরীর সিএনবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা জানান। বক্তব্যে তাঁরা বলেন, দেশের অতীত আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মাছরাঙা টেলিভিশন সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দেশের ও সাধারণ মানুষের কথা বলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করেছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে সম্প্রচার মাধ্যমে সফলতার সাথে ১৫ বছর পূর্ণ করা মাছরাঙা টেলিভিশন দীর্ঘ এই পথচলায় নিজস্ব স্বকীয়তা ও নিরপেক্ষতা বজায় রেখেছে, যা দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংস কুড়িয়েছে। কোনো ধরনের দলীয় লেজুড়বৃত্তি না করে সত্য তুলে ধরাই চ্যানেলটির সবচেয়ে বড় ইতিবাচক দিক।

সংবাদ প্রচারের পাশাপাশি বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার প্রশংসা করে অতিথিরা উল্লেখ করেন, কেবল সংবাদের ওপর নির্ভর না করে সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের আকর্ষণীয় সব আয়োজন সম্প্রচার করে চ্যানেলটি দর্শকদের আকৃষ্ট করে রেখেছে। এছাড়া মাছরাঙা টেলিভিশনে কর্মরত কলাকুশলী থেকে শুরু করে সকল কর্মকর্তা-কর্মচারীর অমায়িক ও বিনয়ী আচরণেরও প্রশংসা করেন তারা। আগামীতেও দেশের মানুষের পক্ষে কথা বলার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম শান্ত, চ্যানেল ওয়ানের রিপোর্টার আহসান হাবীব অপু, যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট জাবিদ অপু এবং রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম, মাছরাঙা টেলিভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার আব্দুল মোমিন ওয়াহিদ হিরো, ক্যামেরাপাসন মাহফুজুর রহমান রুবেল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম: