আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর এলাকা থেকে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ময়েজ সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে র‍্যাব দুর্গাপুর থানার বজো খলসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ময়েজ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: